প্রকাশিত: Fri, Jan 20, 2023 4:19 AM
আপডেট: Thu, Jul 23, 2026 11:47 AM

‘আদর্শ’ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেবার কারণ কী

হেলাল মহিউদ্দীন

ক. বাংলা একাডেমির ‘আদর্শ’ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেবার কারণ যদি সত্যিসত্যিই তিনজন ভিন্নমতের লেখকের বই হয়। তবে এর চাইতে নিম্নরুচির ‘ছো টলোকি’ সিদ্ধান্ত আর কোনো কিছুই হতে পারে না [‘সত্যিসত্যিই’ কি না প্রশ্ন করছি বিশ্বাস হতে চাইছে না কারণে]। খ.ধরা যাক, ছোটলোকি কাণ্ডটির প্র তিবাদে ভাবনার স্বাধীনতায় বিশ্বাসী পাঠকরা বেছে বেছে সিদ্ধান্তওয়ালাদের বইপত্র কেনা বর্জন করলো। সংগ্রহে থাকা তাঁদের বইপত্রগুলো ঝাঁকাভর্তি করে মুড়ি-চানাচুরওয়ালাদের ফ্রিতে দিয়ে দিলো। অথবা প্রকাশ্যে ছিঁড়ে ফেলল বা আগুনে জ্বালি য়ে ফেললো।

সিদ্ধান্তওয়ালারা কী বলবেন সকলেই জানি। চোখ-নাক ভাসানো আবেগি কান্না কেঁদে বলবেন, ‘ভাইভগ্নিরা, দোষ করলে আমরা করেছি, বইয়ের কী দোষ’? জ্বি! কথা সেটিই। ‘বইয়ের কী দোষ’ হিপোক্রিটস। অনন্তকালের কথা একটিই ‘বইয়ের কী দোষ’। গ. প্রকাশকদের সমিতি নেই? তাঁদের প্রতিবাদ কোথায়? আজ এই প্রকাশনীর ঘাড় চেপে ধরলে কাল ওর ঘাড়ও চেপে ধরতে পারে আশঙ্কাটি কি অমূলক? এই সময় হয়তো ‘আদর্শ’ ছাড়া অন্যরা সকলেই সুবিধাভোগী। ধরা যাক সময় পাল্টাল। রাজনীতি পাল্টাল। রাজা-উজির পাল্টাল। চেয়ারগুলো পাল্টাল। 

তখন এর-ওর ঘাড় চেপে ধরা হলো। তখন বিপ্লব করা যাবে? মোনাফে কি হয়ে যাবে না? ডাবল স্ট্যান্ডার্ডের ডিলেমায় পড়বে না প্রতিবাদীরা? বড় কথা, প্রতিবাদের কোনো নৈতিক গ্রাউন্ডই তো থাকবে না। ঘ. গত ক’বছরই এর-ওর বই নিষিদ্ধ, স্টল নিষিদ্ধ হয়েছে। যাদের বই নিয়ে উষ্মা, তাদের ব্যাপক পরিচিতি হয়েছে। ফ্রিতে মার্কেটিংয়ের কাজ হয়েছে। নানা মাধ্যমে বইমেলার বিক্রির বহুগুণ বেশি বিক্রি-বাট্টা ও পাঠ হয়েছে তাদের বইগুলোর। বাংলা একাডেমির বিজ্ঞজন ঝিনুকের খোলস দিয়ে সমুদ্র সেঁচে ফেলার বুদ্ধি আসলে কোথায় পান? ঙ. জানতাম বাংলা একাডেমি স্বায়ত্বশাসিত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো। ‘স্বায়ত্বশাসন’-এর একটিই দর্শন ‘উচ্চ করি শির’। ‘স্বায়ত্বশাসিত’ ধারণার মূল কথা ‘জ্বি হুজুর, জো হুকুম জাঁহাপনা’ করা হাত কচলানো মানুষগণ এসব প্রতিষ্ঠানের ত্রিসীমানায় ঘেঁষতেও সাহস পাবে না।

স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে থাকবে ন্যায় ও সত্যের পূজারীগণ। রাষ্ট্রও তাদের ঘাঁটানোর সাহস পাবে না, বিরক্ত করতে যাবে না। আরও জানতাম বাংলা একাডেমি সংশ্লিষ্ট সকলে কবি-সাহিত্যিক। কবি-সাহিত্যিকরা বড় মনের। উদার। মুক্তচিন্তক। ভিন্নমত-পথের শ্রদ্ধায় নতজানু। ছো টলোক তো ননই। সকল জানাজানিকে গিলে খাচ্ছে অন্ধকার। একে একে নিভছে শেষ দেউটিও। ফেসবুক থেকে